মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ইং, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা
মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি:
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের কুলঞ্জ ইউনিয়ন কমিটি গঠন

সভাপতি, মাওঃ এমরান উদ্দিন, সাধারণ সম্পাদক, মাহদী হাসান, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি।

মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ · ০১:৫৮ অপরাহ্ণ অনলাইন সংস্করণ
দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের কুলঞ্জ ইউনিয়ন কমিটি গঠন
হাওর, নদী, কৃষিজমি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে পরিবেশ আন্দোলন জোরদারের প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট আংশিক ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মওলানা এমরান উদ্দিনকে সভাপতি, মোঃ মাহদী হাসানকে সাধারণ সম্পাদক এবং মোঃ এমরান আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মিলনগঞ্জ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক ভাটি বাংলা এর বিশেষ প্রতিনিধি মোঃ বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, হাওর ও নদী দিরাই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এ অঞ্চলের কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবন-জীবিকা হাওর, নদী-খাল ও জলাভূমির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই এসব প্রাকৃতিক সম্পদ রক্ষা করা শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়, বরং স্থানীয় মানুষের অস্তিত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত।
বক্তারা আরও বলেন, দখল-দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, নদী-খালের স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সংগঠিত হতে হবে।
তাঁরা নদী-খাল দখল ও দূষণ বন্ধ, জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, কৃষিজমি ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, শুধু সভা-সমাবেশ কিংবা আলোচনা করে হাওর-নদী রক্ষা করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ধারাবাহিক সামাজিক আন্দোলন, জনসম্পৃক্ততা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ। ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে এ আন্দোলন ছড়িয়ে দিতে হবে।
সম্মেলনে কুলঞ্জ ইউনিয়নের হাওর, নদী ও জলাশয়কেন্দ্রিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় জনগণের অংশগ্রহণে সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন, দায়িত্বশীল ও সংগঠিত সামাজিক শক্তি গড়ে তোলা। কুলঞ্জ ইউনিয়নে কমিটি গঠনের মধ্য দিয়ে এ আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাওর বাঁচলে, বাঁচবে কৃষক, নদী বাঁচলে, বাঁচবে জেলে এ স্লোগানকে সামনে রেখে হাওর, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সম্মেলনে অংশগ্রহণকারীরা।

খবরটি পড়ে আপনার অনুভূতি জানান

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

দিরাই ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি'র চেয়ে অতিরিক্ত টাকা আদা

4

কক্সবাজারে দিন-দুপুরে পর্যটককে ছিনতাই

5

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

6

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আ.লীগ নেতা গ্রেফতার

10

ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

Ai'র যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা গড়ে তোলা জরুরি

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20