মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ইং, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনায়েত উল্লাাহ আব্বাসী'র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ'র মানববন্ধন!

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যা ও দোয়ারা বাজার'র সাংবাদিক আব্দুল মোতালিব ভু্ঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ · ০১:১৯ পূর্বাহ্ণ অনলাইন সংস্করণ
এনায়েত উল্লাাহ আব্বাসী'র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ'র মানববন্ধন!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী সাংবাদিকদের নিয়ে অশালীন  বক্তব্য এবং নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যা ও দোয়ারা  বাজার'র সাংবাদিক আব্দুল মোতালিব ভু্ঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায়  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সুনির্মল সেন। সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক সোনালী সিলেট এর বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস এর পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদশ সমাচার এর সিলেট ব্যুরোচীফ মোশাররফ হোসেন খান অমিত, দৈনিক কাজিরবাজার এর বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী,  সাপ্তাহিক বিশ্বমিডিয়ার সিলেট ব্যুরোচীফ আলমগীর হোসেন শাহীন, দৈনিক বাংলার মুক্তাঙ্গনের তুষার চৌধুরী, দৈনিক বিকাল বার্তার সিলেট ব্যুরোচীফ আব্দুল আলিম রানা, দৈনিক প্রলয়ের সিলেট প্রতিনিধি আব্দুর রাজ্জাক শাওন,বিশ্বমিডিয়ার  প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তী, সিলেট বুলেটিন এর সম্পাদক ও জাতীয় দৈনিক আইন বার্তার সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি মঈন উদ্দিন, দৈনিক প্রভাত বেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো: ফখর উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনার তৌফিকুর রহমান হাবিব, কবি কামাল আহমদ, দৈনিক সোনালী সিলেট এর শাহিন আহমদ, আব্দুল ওয়াহিদ,  সাংবাদিক মিজানুর রহমান, উজ্জল আহমদ,জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান প্রমূখ।
‎
‎মানববন্ধনে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ বলেন, ওয়াজ মাহফিলের বক্তা  এনায়েত উল্লাহ আব্বাসী'র মতো সম্মানীত ব্যক্তি সাংবাদিকদের নিয়ে কটুক্তি করায় সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ ও মর্মাহত হয়েছে । তারা  আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান।
‎
‎তারা তাদের বক্তব্যে-
‎সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও মানববন্ধনে তুলে ধরেন।

খবরটি পড়ে আপনার অনুভূতি জানান

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

কক্সবাজারে দিন-দুপুরে পর্যটককে ছিনতাই

7

ইরান সরকার পতন হলে হিজবুল্লাহও নিশ্চিহ্ন হবে

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20