মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ইং, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা
মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি:
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি

দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে ওটিপি নিয়ে ব্যাংক হিসাব থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মো: বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধি: প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ · ১২:১৮ পূর্বাহ্ণ অনলাইন সংস্করণ
দিরাইয়ে উপবৃত্তির প্রলোভনে প্রতারণার শিকার নারী, থানায় সাধারণ ডায়েরি

ছবি: প্রতীকী।

সুনামগঞ্জের দিরাইয়ে শিক্ষার্থীর উপবৃত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর ব্যাংক হিসাবের তথ্য ও এটিএম কার্ডের ছবি সংগ্রহ করে ৪৪ হাজার ৪৮৬ টাকা ৫৬ পয়সা আত্মসাতের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মাছুমা বেগম (২২) দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা জিডির নম্বর ১৬১ এবং ট্র্যাকিং নম্বর ZFTT4B।
জিডি সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর দুপুর ৩টা ২৪ মিনিটে মাছুমা বেগমের ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন আসে। ফোনে প্রতারকরা তাঁর নাম-ঠিকানা উল্লেখ করে জানায়, তাঁর ভাতিজি লামিয়া দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে উপবৃত্তি দেওয়া হবে। এ জন্য ব্যাংক হিসাবের তথ্য প্রয়োজন।
একপর্যায়ে প্রতারকরা ব্যাংক হিসাবের তথ্যের পাশাপাশি এটিএম কার্ডের নম্বর অথবা কার্ডের ছবি চায়। সরল বিশ্বাসে মাছুমা বেগম তাঁর ব্যাংক হিসাবের এটিএম কার্ডের ছবি পাঠিয়ে দেন। পরে ব্যাংক হিসাব যাচাইয়ের কথা বলে তাঁর মোবাইলে আসা ওটিপি (OTP) নম্বর জানতে চায় প্রতারকরা। তাদের কথামতো কয়েকটি ওটিপি নম্বর দেওয়ার পর একাধিকবার আবারও ওটিপি চাওয়া হলে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি আর কোনো ওটিপি নম্বর দেননি।
পরবর্তীতে দ্রুত পূবালী ব্যাংকের দিরাই শাখায় গিয়ে হিসাব পরীক্ষা করে তিনি দেখতে পান, তাঁর ব্যাংক হিসাব থেকে কৌশলে ৪৪ হাজার ৪৮৬ টাকা ৫৬ পয়সা তুলে নেওয়া হয়েছে। পরে প্রতারকদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী দিরাই থানায় সাধারণ ডায়েরি করেন।
উপবৃত্তি, সরকারি অনুদান কিংবা আর্থিক সুবিধা দেওয়ার কথা বলে কেউ ব্যাংক কার্ডের ছবি, পিন নম্বর বা ওটিপি চাইলে তা কখনোই কাউকে দেওয়া উচিত নয়। এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে কার্ড ও হিসাবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

খবরটি পড়ে আপনার অনুভূতি জানান

মোট প্রতিক্রিয়া: ১

মন্তব্য (০)

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

15

সাইবার আইনে প্রশ্নবিদ্ধ বাকস্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20