মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ইং, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা
প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা “সিসকপ”র তীব্র নিন্দা ও প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন এবং সাধারণ সম্পাদক, দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস।

প্রেস বিজ্ঞপ্তিঃ প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ · ০৫:১১ অপরাহ্ণ অনলাইন সংস্করণ
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা “সিসকপ”র তীব্র নিন্দা ও প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তারের দাবি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ‘সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ’ (সিসকপ)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। হামলায় তাঁরা রক্তাক্ত আহত হন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন এবং সাধারণ সম্পাদক, দৈনিক সোনালী সিলেটের বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করতে হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা আরও বলেন, ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগ প্রায়ই সামনে আসছে। এসব ঘটনার তথ্য ও প্রমাণ গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধারণ হওয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। চিকিৎসাসেবার মতো মানবিক পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিকের জানার অধিকার এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। হাসপাতালের ভেতরে এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব থাকার কোনো সুযোগ নেই।

সিসকপ নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা ও হয়রানির শিকার না হন, সে জন্য হাসপাতালসহ সব কর্মস্থলে সাংবাদিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

খবরটি পড়ে আপনার অনুভূতি জানান

মোট প্রতিক্রিয়া: ১

মন্তব্য (০)

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ কেজি মাংসের দামে বিক্রি হচ্ছে না পুরো বাগানের লাউ! চাষিদের

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

সব ধর্মের অধিকার রক্ষায় জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

Ai'র যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা গড়ে তোলা জরুরি

15

বিশ্বের বৃহৎ ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20