মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
dainikvatibangla.com
মতামত-মন্তব্য
সাইবার আইনে প্রশ্নবিদ্ধ বাকস্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা
প্রশ্ন উঠেছে—এই আইন কি সাইবার অপরাধ দমনের জন্য, নাকি সত্যের কণ্ঠরোধ করার হাতিয়ার?
স্বাধীন সাংবাদিকতা এবং মুক্তচিন্তার অন্তরায় হিসেবে বারবার আলোচনায় আসছে সাইবার নিরাপত্তা আইন (বা এর পূর্বরূপ ডিজিটাল নিরাপত্তা আইন)
দুর্নীতি উন্মোচন কিংবা সরকারের সমালোচনা করে,অথবা দুর্নীতিবাজ অপরাধী চক্রের ক্ষমতাশীলদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দেশের বিভিন্ন প্রান্তে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা ও হয়রানির ঘটনা
অতীতেই ছিলো বর্তমানেও উদ্বেগজনক হারে
তা বৃদ্ধি পেয়েছে।
প্রশ্ন উঠেছে—এই আইন কি সাইবার অপরাধ দমনের জন্য, নাকি সত্যের কণ্ঠরোধ করার হাতিয়ার? যত্রতত্র সাইবার মামলা
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহ ও প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করার একটি সহজ হাতিয়ারে পরিণত হয়েছে সাইবার আইন। অনুসন্ধানী কোনো সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল বা অভিযুক্ত ব্যক্তিরা সরাসরি প্রেস কাউন্সিলের শরণাপন্ন না হয়ে কিংবা মানহানির সাধারণ দেওয়ানি বা ফৌজদারি মামলার পথ না মাড়িয়ে সোজা সাইবার ট্রাইব্যুনাল বা থানায় মামলা ঠুকে দিচ্ছেন।
এসব মামলায় অধিকাংশ ক্ষেত্রেই জামিন অযোগ্য ধারা ব্যবহার করা হয়, যার ফলে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই একজন সাংবাদিককে পুলিশি গ্রেফতার, রিমান্ড ও কারাবাসের মুখোমুখি হতে হয়। এটি কেবল সংশ্লিষ্ট সাংবাদিককেই নয়, বরং পুরো গণমাধ্যমকে এক ধরনের 'সেল্ফ- সেন্সরশিপ' বা আত্মনিয়ন্ত্রণের দিকে ঠেলে দিচ্ছে।
অনুসন্ধানী সাংবাদিকতার ওপর মারাত্মক প্রভাব
সাংবাদিকদের মূল কাজ হলো ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা।
কিন্তু সাইবার আইনের অস্পষ্ট ধারা—বিশেষ করে মানহানি, রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বিষয়গুলো এমনভাবে প্রয়োগ করা হয়, যা অনুসন্ধানী সাংবাদিকদের মনোবল ভেঙে দিচ্ছে।
দুর্নীতিবাজ ও ক্ষমতাবানরা যখন দেখেন যে, তথ্য প্রকাশের জন্য আইনি লড়াইয়ের চেয়ে সাইবার মামলা অনেক দ্রুত সাংবাদিককে চাপের মুখে ফেলতে পারে, তখন তারা এই পথ বেছে নেন।
এর ফলে সমাজ থেকে সত্য উন্মোচনের সাহস ধীরে ধীরে কমে আসছে। সংশ্লিষ্ট মহলের উদ্বেগ ও দাবি
মানবাধিকারকর্মী, সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যম বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সাইবার আইনের কালো ধারাগুলো সংশোধনের বা বাতিলের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সাংবাদিকতা কোনো অপরাধ নয়। যদি কোনো সংবাদে ভুল বা অসত্য কিছু থাকে, তবে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল বা প্রচলিত মানহানির মামলা রয়েছে। কিন্তু সরাসরি সাইবার ট্রাইব্যুনালে মামলা করে সাংবাদিকদের কারাগারে পাঠানো বা হয়রানি করা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হস্তক্ষেপ।
সাংবাদিকদের সুরক্ষা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছি !
১. আইনের অপব্যবহার রোধ: সাইবার আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের পূর্বে প্রাথমিক তদন্ত ও প্রেস কাউন্সিলের মতামত গ্রহণের ব্যবস্থা করা।
২. অস্পষ্ট ধারার সংশোধন: আইনের অপব্যাখ্যা রোধ করতে বিতর্কিত ও অস্পষ্ট ধারাগুলো বাতিল বা সংশোধন করা।
৩. পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ: সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দ্রুত খারিজ করার আইনি বিধান তৈরি করা।
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যম যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তবে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা অসম্ভব। সাংবাদিকদের সাইবার আইনের নাগপাশ থেকে মুক্ত করে একটি স্বাধীন ও ভীতিহীন পরিবেশ তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
লেখকঃ
মোঃ মোহন আহমদ '
সাংবাদকর্মী ও মানবাধিকার কর্মী!
সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় - বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি